1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নতুন বছরের অঙ্গীকার হোক, অন্যায়ের কাছে মাথা নত নয়!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

ফাতেমা খাতুন-

নববর্ষ বিশ্বজুড়ে সব মানুষের সামনে আনন্দ ফুল হয়ে ফুটে উঠেছে। উচ্ছ্বাসের জোয়ারে কেটে যাবে কয়েকটি দিন। এই দিন আনন্দের সীমান্ত অতিক্রম করবে।

সবাই তার প্রিয়জন, আত্মীয় পরিজন সবার কাছে আনন্দের বার্তা বিলিয়ে দিবে। পৃথিবী থেকে মহামারির অন্ধকার পরিমন্ডল দুরে সরিয়ে দিতে চাইবে। নতুন বছরে হাজারো স্বপ্ন নিয়ে শুরু করবে নতুন দিগন্তের। ছোটদের নিষ্পাপ হাসিতে বিলীন হবে সমাজের ঘুনে খাওয়া রীতি।

একটি বছর শেষ হওয়া মানে বেঁচে থাকার সূত্রে একটি বছর যুক্ত হওয়া। প্রতিবছর শিশুদের বড় হওয়ার হিসাব। বয়সীরা বিশ্ব থেকে বিদায় গণনা করে। নতুন বছর এমনি করে সামনে আনে জীবন-মৃত্যুর সত্যকে। তবে এই বছরকে আমরা সাংস্কৃতিক আবেগে উদযাপন করি না। হিসাব-নিকাশের বিভিন্ন সূত্র সামনে রেখে এই বছরের দিকে তাকাই।

মানুষ হিসেবে আমাদেরকে অন্যের সঙ্গে ওঠাবসা, কথাবার্তা, লেনদেনে আমাদের জড়াতেই হয়। যে কোনো ক্ষেত্রে কেউ আজ যদি একটি ভুল আচরণ করে বসে, কিন্তু পরে সে নিজেকে সংশোধন করে নেয় এবং ওই ভুলটি যেন আর না হয় সে বিষয়ে সতর্ক থাকে, তাহলে তার পরের দিনটি শুভ হবে, পরের বছরটি শুভ হবে। নিজ পরিবারে যেমন সে সকলের প্রিয় হয়ে থাকবে, তেমনি পরিবারের বাইরেও সে হবে ঈর্ষণীয় সহকর্মী ও বন্ধু প্রভৃতি।

নতুন বছরে সবার প্রতিজ্ঞা হোক, সবার মর্যাদার জায়গা থেকে মানবিকবোধকে সমুন্নত রাখব। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys