শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সানি লিওনকে ভারতছাড়া করার হুমকি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ‘মধুবন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে ‘রাধা’ হয়ে নেচেছেন বলিউড তারকা সানি লিওন। কিন্তু গানের সেই নাচ অশ্লীল মনে হওয়ায় তা নিষিদ্ধের দাবি তুলেছেন এক পুরোহিত। এ ছাড়া সানি লিওন ক্ষমা না চাইলে তাকে ভারতছাড়া করারও হুমকি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ডেইলি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গানটিতে অশ্লীল নাচের অভিযোগ তুলেছেন মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ। তার অভিযোগ, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে এই গানে সানি লিওনের নাচ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। গানটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ওই পুরোহিত। তা না হলে তিনি আদালতের দারস্থ হবেন বলে জানিয়েছেন।

‘মধুবন মে রাধা নাচ’ শিরোনামের ওই গানটি করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। জানা গেছে, ১৯৬০ সালে ‘কোহিনুর’ চলচ্চিত্রে গানটি গেয়েছিলেন তিনি। সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।

গত ২২ ডিসেম্বর ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। এরপর গানটি জনপ্রিয়তা পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়। গানটিতে সানি লিওনের নাচ অনেকে পছন্দ করেছেন, অনেক নেটিজেন আবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys