শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সে মন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে ২ নারীকে অপহরণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: আইনমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোকানে ঢুকে ছুরির ভয় দেখিয়ে সোমবার দুই নারীকে অপহরণ করেছে এক যুবক।

অপহৃত ওই দুই নারীকে উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। খবর আনাদোলুর।
অপহরণকারীকে ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। প্যারিসের পুলিশ আরও জানিয়েছেন, অপহরণকারীর সামান্য মানসিক সমস্যা রয়েছে বলে তারা জানতে পেরেছেন।

এ ব্যাপারে তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে। আইনমন্ত্রী এরিক দোপন্দ মরেত্তির সঙ্গে দেখা করার দাবিতে তিনি একটি দোকানের ম্যানেজার ও তার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করেন।

১৯৯১ সালে ৬০ বছরের এক বৃদ্ধাকে খুন করার দায়ে অভিযুক্ত মরক্কোর অধিবাসী ওমর রাদ্দাদের বিষয়ে ওই অপহরণকারী আইনমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।

সাবেক প্রেসিডেন্ট জ্যাক সিরাকের আমলে তিনি মুক্তি পান। রাদ্দাদের আইনজীবী গত শুক্রবার জানিয়েছেন, সরকার নতুন করে ওই হত্যা মামলাটির তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys