মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

রমেক হাসপাতালে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত অর্ধশতাধিক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সাড়ে ১০টার দিকে রমেকের দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই হাসপাতালের কয়েকটি শয্যা ও ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়।

রমেকের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেলের দ্বিতীয় তলার ৭নং মেডিসিন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাসপাতালের কয়েকটি শয্যা ও ওই ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে আরেকটি সূত্র জানায়, সকালে আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys