রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

চীন থেকে ফিরে ৮ জন হাসপাতালে, বাকিরা হজক্যাম্পে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: উহান থেকে ফিরলেন বাংলাদেশিরা, বাসে করে নেয়া হয় হজক্যাম্পে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান থেকে দেশে ফিরেছেন ৩১৪ বাংলাদেশি। এদের মধ্যে জ্বর থাকায় ৮ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাকিদের পাঠানো হয়েছে আশকোনার হজক্যাম্পে।

জানা গেছে, বাংলাদেশে আসা ৩১৪জন যাত্রীর মধ্যে ৮ জনের শরীরে ১০০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রার বেশি থাকায় সতর্কতাবশত ৭ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আরেকজনকে পাঠানো হয়েছে সিএমএইচ’এ।

এছাড়া যারা এখনো সুস্থ রয়েছেন তাদেরকে পাঠানো হয়েছে আশকোনার হজক্যাম্পে। সেখানে ১৪ দিন পর্যবেক্ষণের মধ্যে থাকবেন তারা।

শনিবার দুপুর আনুমানিক ১২টায় চীনের উহান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট । সেখানে রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা পরীক্ষা করে দেখেন ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys