1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

“রেহানা মরিয়ম নুর” কেন্দ্র করে ডেন্টাল চিকিৎসকদের মিলনমেলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: “রেহানা মরিয়ম নুর” চলচিত্রের মাধ্যমে অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশের গন্ডী পেরিয়ে দেশের বাইরেও অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছে।

অভিনেত্রী হলেও তিনি একজন ডেন্টাল চিকিৎসক। ডা: বাঁধনের আকাশচুম্বী সাফল্যে তাকে নতুন করে উৎসাহ দিতে দেশের শির্ষস্হানীয় ডেন্টাল চিকিৎসদের নিয়ে গতকাল এসকেএস সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার আয়োজন করে অন্যতম ডেন্টাল সংগঠক ডা: মো: আসাফুজ্জোহা রাজ। বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স এর সদস্য সচিব ও পাইওনিয়ার ডেন্টাল কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ডা: রাজ এর তত্বাবধানে ইতিমধ্যে দেশে অনেক বড় আকারে একাধিক সফল আন্তর্জাতিক ও জাতীয় ডেন্টাল সেমিনার আয়োজনের পাশাপাশী চিকিৎসকদের সুস্হ্য বিনোদনে প্রশংসনীয় কর্মসৃচি গ্রহণ করেছে। সাধারণ জণগনকে মুখের স্বাস্হ্য রক্ষায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে তার নিয়মিত উপস্হিতি অসামন্তরাল।

ডা: বাঁধন সহ ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল, পেডোডন্টিকস্ এর হেড অধ্যাপক জেবুন নেছা, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাবুদা সুলতানা, ডা: মরিয়ম জুই ও শামস্ জামান বাবু, নাছিমা খান, বারডেম ডেন্টাল ইউনিটের ডা: শাহানা দস্তগীর ও ডা: মুবাস্সিরুল হক, সাফেনা ওমেন্স ডেন্টাল কলেজের ডা: শামীম সুলতানা রুমা ও ডা: ইশরাত জেরিন, , মার্কস ডেন্টালের ডা: মামুনুর রশিদ, ডা: রওশন আক্তার, ডা: লুবনা শারমিন, ডা: মুসতারী জাহান, ডা: সাহিদা ইউসুফ, ডা: হাসিবা চৌধুরী হিমি, ডা: নিতিশ চন্দ্র, ডা: সাইফুল ইসলাম, ডা: সাজেদুল আসিফ, ডা; আব্দুল কাদের ডা: ওয়াহেদুজ্জামান, ডা: সাইফুল্লাহ্ সারোয়ার, ডা. অবন্তী, ডা: উর্মী প্রমুখ সহ শতাধিক ডেন্টাল চিকিৎসক ।

অভিনেত্রী বাঁধন বলেন প্রফেশনের অতি প্রিয় মুখ ও আমাদের বড় ভাই ডা: রাজ অতি অল্প সময়ে যে এতো বড় আয়োজন করেছে তার জন্য আমি কৃতজ্ঞ, এ আয়োজন কে আমি কখনই ভুলবেনা। সম্প্রতি তিনি তাহসানের সঙ্গে একটি নতুন চলচিত্রে চুক্তিবদ্ধ সহ অনেক ক্ষেত্রে নিজের বলিষ্ঠ অভিনয়ের স্বাক্ষ্য দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys