1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ছয় কাজের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: যে ব্যক্তি সদা সত্য কথা বলে, ওয়াদা পূর্ণ করে, আমানত ঠিকমতো পৌঁছে দেয়, লজ্জাস্থানের হেফাজত করে, দৃষ্টি অবনত রাখে এবং হাতকে অন্যায় থেকে বিরত রাখে তার জন্য রয়েছে জান্নাতের গ্যারান্টি।

হজরত উবাদা বিন সামিত (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে ছয়টি বিষয়ের জামানত (নিশ্চয়তা) দাও; আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হচ্ছি (নিশ্চয়তা দিচ্ছি)।

(১) যখন কথা বলবে, সত্য বলবে।
(২) কখনও ওয়াদা করলে তা পূরণ করবে।
(৩) কখনও তোমাদের কাছে আমানত রাখা হলে, তা (প্রাপকের কাছে ঠিকমতো) পৌঁছে দেবে।
(৪) লজ্জাস্থানের হেফাজত করবে।
(৫) দৃষ্টি অবনত রাখবে।
(৬) হাতকে অন্যায় থেকে বিরত রাখবে।

(সূত্র: মুসনাদে আহমদ, হাদিস নং-২২৭৫৭)

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys