বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বৈঠক চলছে বাস ভাড়া নির্ধারণে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে তিনদিন ধরে চলছে পরিবহন ধর্মঘট। এতে অচল হয়ে পড়েছে দেশ। দুর্ভোগে সাধারণ মানুষ। এই অচলাবস্থা কাটাতে বাস ভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ রোববার বেলা সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়।

সরকারি কমিটির সদস্য, পরিবহন নেতা, জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন।

রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এ সময় ছবি তোলার পর সাংবাদিকদের সভা কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়। বিআরটিএ কর্মকর্তারা বলছেন, বৈঠকের পর নতুন ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

বৈঠকে অংশ নেওয়া মালিকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভাড়া নির্ধারণ করা না হলে মালিকদের অনেক সমস্যায় পড়তে হবে। বৈঠকে তাদের দাবি থাকবে ভাড়া পুনর্নির্ধারণের।

এর আগে গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা। তবে বৈঠক শেষে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys