1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইউরোপের মানুষ আজ রাতে এক ঘণ্টা বেশি ঘুমাবে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ইউরোপের অনেক দেশে আজ শনিবার দিবাগত রাত অর্থাৎ রোববার রাত তিনটায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। ফলে আজ রাতে ইউরোপের মানুষ এক ঘণ্টা বেশি ঘুমাতে পারবে। নেদারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ডাচনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শীতে দিনের আলো সংরক্ষণের জন্য সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় প্রতি বছরের অক্টোবরে শেষ রোববার রাতে। এই সময় পরিবর্তনের ফলে ফ্রান্স, জার্মান, স্পেন, পর্তুগাল, ইটালি, বেলজিয়ামসহ ইউরোপের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান হবে পাঁচ ঘণ্টা। ১৯৮০ সালে বিশ্বব্যাপী তেলসংকট শুরু হলে দিনের আলো বেশি উপভোগ করে জ্বালানি খরচ কমানোর উদ্যোগে এই রীতি অনুসরণ শুরু হয়।

জানা যায়, শুরুটা জার্মানিতে হলেও ইউরোপীয় ইউনিয়নের সব দেশই এই রীতি মানতে শুরু করে। তবে ঘড়ির কাঁটা পরিবর্তনের ফলে আদৌ জ্বালানি বাঁচানো সম্ভব হচ্ছে কিনা এই প্রশ্ন উঠছিল। ঘড়ির কাঁটা পরিবর্তন নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ভোটাভুটি হয় ২০১৮ সালে।

ইইউ সদস্যরা বিপুল ভোটে রীতি বন্ধের পক্ষে রায় দেন। তারপর ২০২১ সাল থেকে এই রীতি বাতিলের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় পার্লামেন্ট। তবে ইউরোপের অনেক দেশ এই সিদ্ধান্ত মানেনি। ফলে ইউরোপে বেশিরভাগ দেশে আজ ঘড়ির কাঁটা পরিবর্তন হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys