শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সাবমেরিন ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন : ফরাসি প্রেসিডেন্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে পারমাণবিক সাবমেরিন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইতালির রোমে জি-২০ সম্মেলনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ এই কথা জানান।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, সাবমেরিন ক্রয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কি না, প্রশ্নের জবাবে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘মনে হয় না, আমি জানতাম।’

স্কট মরিসনের উদ্দেশে ম্যাক্রোঁ আরও বলেন, আপনার দেশ ও জনগণের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও বন্ধুত্ব রয়েছে। একই সঙ্গে আমাদের একে অপরকে সম্মান দেখাতে হবে। আপনাকে সত্য কথা বলতে হবে। এই মূল্যবোধের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

তবে, ফ্রান্সের প্রেসিডেন্টের পারমাণবিক সাবমেরিন চুক্তির অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে পারমাণবিক সাবমেরিন চুক্তির পরে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে করা অস্ট্রেলিয়ার একটি চুক্তি বাতিল করে। এরপরই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। এ ঘটনায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভ লে দ্রিয়াঁ এটিকে ‘পিঠে ছুরিকাঘাত’ হিসেবে উল্লেখ করে একে ‘মিত্র ও অংশীদারদের মধ্যে অগ্রহণযোগ্য আচরণ’ বলে বর্ণনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys