বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জলবায়ু সম্মেলনে ঢুকতে পারলেন না হুইল চেয়ারে বসা ইসরায়েলি মন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে হুইল চেয়ারে করে সম্মেলন স্থলে গেলেও সেখানে ঢুকতে পারেননি ইসরায়েলি মন্ত্রী কারিন এলহারার। সোমবার তিনি সম্মেলনস্থল থেকে ফিরে যান। কারণ হুইলচেয়ারে বসে জলবায়ু সম্মেলনে প্রবেশের কোনো সুযোগ নেই।

জলবায়ু সংকট থেকে বিশ্বকে বাঁচানোর লড়াইয়ে স্কটল্যান্ডের গ্লাসগোয় চলছে জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৬। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার ২৫ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে গত রোববার এই সম্মেলন শুরু হয়।

সম্মেলনে প্রবেশ করতে না পারার বিষয়টি সোমবার তিনি নিজেই প্রকাশ্যে আনেন। জলবায়ু সম্মেলনে প্রবেশ করতে না পেরে কারিন এলহারার নামের ওই ইসরায়েলি মন্ত্রী যারপরনাই ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি বলেছেন, এটি খুবই দুঃখের বিষয় যে, নিজেদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে (হুইলচেয়ারে করে) প্রবেশের সুযোগ রাখে না জাতিসংঘ।
এদিকে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত নেইল উইগান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এমনকি ইসরায়েলি মন্ত্রী কারিন এলহারারের কাছে ক্ষমাপ্রার্থনাও করেছেন তিনি।

টুইটারে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমরা এমন একটি জলবায়ু সম্মেলন চাই, যেখানে সবাই অংশ নিতে পারবে এবং সবাইকেই স্বাগত জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys