বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করোনা আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

স্থানীয় সময় রোববার পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

৪২ বছর বয়সী জেন সাকি জানিয়েছেন, তিনি টিকা নিয়েছেন এবং তার করোনার লক্ষণ মৃদু।

এর আগে গত মঙ্গলবার সর্বশেষ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দেখা হয়েছিল। তবে বাইডেন ও তিনি নিজেদের মধ্যে ছয় ফুট দূরত্ব রেখে ও মুখে মাস্ক পরে দপ্তরের বাইরে বসেছিলেন বলে জানান সাকি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার বাইডেনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল আর এর ফল নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys