বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আজারবাইজানের বিমানবন্দর উদ্বোধন করলেন এরদোগান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: আজারবাইজানে বিমানবন্দর উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে যৌথভাবে তিনি ওই বিমানবন্দর উদ্বোধন করেন। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, আজারবাইজানের ফুজুলি শহরের ওই আন্তর্জাতিক বিমানবন্দরটির নির্মাণ কাজ ৮ মাসে সম্পন্ন হয়। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়ার পর নির্মিত হওয়া প্রথম বিমানবন্দর এটি।

এএফপির খবরে বলা হয়, আর্মেনিয়ার ফুজুলি শহরে এরদোগানই প্রথম বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে এসেছেন।

গত ১২ জানুয়ারি আজারবাইজানের প্রেসিডেন্ট এলিয়েভ বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আন্তর্জাতিক মান বজায় রেখে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। গত ২২ আগস্ট প্রথমবারের মতো পরীক্ষামূলক বিমান উড্ডয়ন করা হয়।

নাগারনো-কারাবাখের স্বাধীনতার পর আজারবাইজানে এটি এরদোগানের তৃতীয় সফর।

নাগারনো-কারাবাখে আর্মেনিয়াকে হঠিয়ে আজারবাইজানের বিজয়ের পর গত জুন মাসে আজারবাইজানে এরদোগান কারাবাখের গুরুত্বপূর্ণ শুষায় প্রথম সফরে যান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys