বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পাসপোর্টের নতুন ডিজি হলেন মেজর জেনারেল ওয়াহিদ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে পাসপোর্ট অধিদফতরের বর্তমান ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া অভ্যন্তরীণ কয়েকটি পদেও রদবদল করা হয়েছে। পাসপোর্টের ঢাকা বিভাগীয় পরিচালক হিসাবে বদলি করা হয়েছে খুলনার পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে। বর্তমান পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে দেওয়া হয়েছে অধিদপ্তরের পর্সোনালাইজেশন সেন্টারে।

এছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের উপ-পরিচালক নাদিরা আক্তারকে ভিসা শাখায় এবং পাসপোর্ট শাখার উপ-পরিচালক শাহাদাৎ হোসেনকে খুলনা বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys