1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

এবার শাহরুখ খানের বাড়িতে অভিযান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: মাদক কাণ্ডে এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়িতে অভিযান চালাচ্ছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ হানা দেয় এনসিবির কর্মকর্তারা। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এদিকে, আজ সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে মুম্বাইয়ের আর্থার রোড জেলে যান শাহরুখ। মাদক মামলায় গ্রেপ্তারের ১৯ দিন পর ছেলের সঙ্গে দেখা করেছেন কিং খান। আর এই ফাঁকে তার বাড়িতে হানা দেয় এনসিবি। খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো বলিউডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শুধু শাহরুখ খানের বাড়িতেই নয়, অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতেও এনসিবির অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূল থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে কয়েকজন বন্ধু-সহযোগীসহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হয়ে আর্থার রোড জেলে দিন কাটছে আরিয়ানের। বারবার জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys