1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

গণ্ডারের পঁচা মাংসে তৈরি হয় বিরিয়ানি, ৩০ হাজার টাকা জরিমানা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাজারে হাজির বিরিয়ানিতে অভিযান চালিয়ে গণ্ডারের ১০০ কেজি পঁচা মাংস জব্দ করা হয়েছে। এ সময় পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে তাদের ৩০ হাজার টাকা জরিমানা এবং দোকান ও রান্নাঘর সিলগলা করা হয়।

শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

ঘটনাটি ঘটে সোনাইমুড়ী বাজার ও কলেজগেট এলাকায়।

নির্বাহী অফিসসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কলেজগেট এলাকার হাজি বিরিয়ানির রান্নাঘরের ফ্রিজ থেকে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গণ্ডারের পঁচা মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজি বিরিয়ানির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং দোকান ও রান্নঘর সিলগালা করা হয়।

এ বিষয়ে সোনাইমুড়ী নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে গণ্ডারের পঁচা-গলা মাংস রান্না করে বিক্রি করছেন। তাদের দোকান ও রান্নাঘর সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজি বিরিয়ানির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে হাজি বিরিয়ানির মালিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys