1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

স্লোগানে ইতালিতে বড় বিক্ষোভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ দেখা গেল ইতালির রাজধানী রোমে। গতকাল শনিবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভ হয়। ‘নেভার এগেইন ফ্যাসিজম’ এই স্লোগানে দেশটির রাজধানীর মূল চত্বর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেন কমপক্ষে ৫০ হাজার মানুষ।

শ্রমিকদের পক্ষে এতে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে এবং পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মায়ো। কর্মক্ষেত্রে যোগদানের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক এবং গ্রিনপাসের বিরুদ্ধেও জোরালো স্লোগান দেন ক্ষুব্ধ শ্রমিকরা।

তারা বলছেন, এর মাধ্যমে নাগরিক অধিকার হরণ করছে সরকার। গেল সপ্তাহেই শ্রমিক ইউনিয়নের সদর দফতরে ভাঙচুর চালায় কট্টর ডানপন্থীরা। সরকার বিরোধী অবস্থান নেয়ায় তাদের হুমকি-হুঁশিয়ারিও দেয়। তারই প্রতিক্রিয়ায় ছিল রোমের বিশাল প্রতিবাদ সভা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিল।

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys