বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মৃত্যুর পর তিনি এমপি হলেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের নেত্রী আনসাম ম্যানুয়েল ইস্কান্দার ২৪ আগস্ট মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরও রোববার ইরাকের পার্লামেন্ট নির্বাচনে এই নারীর জয় লাভ আলোচনার জন্ম দিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, করোনায় মারা যাওয়ার পরও আনসামের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করা হয়নি। ইস্কান্দারকে ‘অমর’ করে রাখতেই নির্বাচনে রাখা হয়েছে।

আর সবার ভালোবাসায় মারা যাওয়ার পরও তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন দেশটির সাধারণ মানুষ।
দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা পাঁচটি আসনের মধ্যে একটিতে জয় আসে আনসামের। তিনি ভোট পেয়েছেন দুই হাজার ৩৯৭টি।

এবার ৩ অক্টোবর ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল একেবারেই কম। মাত্র ৪১ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

যদিও মারা যাওয়ার দুই মাস পর প্রার্থী তালিকায় তাকে রাখা ও এই জয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টিকে বেআইনি বলে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys