শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মা হলেন শখ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। গত ২৩ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে নবজাতক ভূমিষ্ঠ হয়েছে। তবে প্রায় ২০ দিন পর সুখবরটি দিলেন শখের স্বামী আতিকুর রহমান জন। মেয়ের নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ।

জন জানান, জন্মর পর থেকেই মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। তাদের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি।

এদিকে, গেল সেপ্টেম্বর মাসেই হয় শখের ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। তখনই জানা যায় তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ায় ব্যাপক পরিবর্তন তখন দেখা যায় শখের শরীরে। পরিবর্তন হয় চেহারারও। অনেকেই পূর্বের ও বর্তমানের ছবি নিয়ে তুলনা করে বুঝতে চাইছিলেন আসলে এটি শখ কিনা!

উল্লেখ্য, ২০১১ সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রেম হয় শখের। চার বছর প্রেমের পরে ২০১৫ সালের গোপনে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। এরপর থেকেই মিডিয়া থেকে দূরে সরে ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছেন এই অভিনেত্রী। শখের বর্তমান স্বামীর নাম আতিকুর রহমান জন পেশায় একজন ব্যবসায়ী। তারা গাজীপুর ও উত্তরার বাসায় থাকেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys