মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

শাহরুখের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন কাজল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: বলিউডের ইতিহাসে সর্বকালের সেরা রোমান্টিক জুটি শাহরুখ খান ও কাজল। সেই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমা দিয়ে তাদের বাজিমাত করার শুরু। তারপর আরো অনেক ছবিতেই দুই তারকার কেমিস্ট্রিতে মুগ্ধ হয়েছেন দর্শক। ক্যারিয়ারের সেরা নায়ক শাহরুখ খানকে নিয়ে এবার মজার কিছু তথ্য জানিয়েছেন নায়িকা কাজল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কাজল বলেন, তার ভক্তরা চাইলে তাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। সব প্রশ্নের উত্তর দিবেন তিনি। এরপর ভক্তদের অসংখ্য প্রশ্ন আসতে থাকে নায়িকার কাছে। কাজলও বেশ বুদ্ধির প্রয়োগ করে সেই সব প্রশ্নের উত্তর দিতে শুরু করেন।

অজয় দেবগণের সঙ্গে দেখা না হলে, শাহরুখ খান-কে কি বিয়ে করতেন? এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘প্রস্তাবটি যার দেওয়ার কথা সে তো দিলো না।’ এছাড়া ‘অজয় দেবগণ না শাহরুখ খান, আপনার প্রিয় সহঅভিনেতা কে? এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘বিষয়টা কোন পরিস্থিতে হচ্ছে, তার উপর নির্ভর করে।’

ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়ে অজয় দেবগণকে বিয়ে করেন কাজল। বিয়ের আগে বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়-এর মতো একের পর এক ব্লকবাস্টার উপহার দেন শাহরুখ-কাজল জুটি। সেই সময় আচমকা অজয় দেবগণকে বিয়ে করে বলিউডকে চমকে দেন কাজল। স্বামী অজয় ও সন্তান নাইশা এবং যুগকে নিয়ে এখন সুখের সংসার তার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys