1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শাহরুখপুত্রের বান্ধবীদের অন্তর্বাস থেকে মাদক উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তার চোখের লেন্স রাখার বাক্স থেকে উদ্ধার হয়েছে মাদক। তল্লাশির পর এমনই জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে গেলেই তার হয়ে জামিনের আবেদন করবেন আইনজীবীরা। আজ অভিযুক্তদের আবারও আদালতে তোলা হবে বলে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যেভাবে মাদক লুকিয়ে ওই প্রমোদতরীতে নিয়ে যাওয়া হয়েছিল, তা দেখে রীতিমতো অবাক তদন্তকারীরা।

এনসিবি সূত্রে খবর, স্যানিটারি প্যাড, ওষুধের বাক্স, জামাকাপড়, অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও রাখা ছিল মাদক। খুব সহজে যাতে মাদকের হদিস না পাওয়া যায়, মূলত সেই কারণেই তা এমন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল বলে অনুমান করছে তদন্তকারীরা। এই ঘটনায় আরও কারা যুক্ত আছে, কোথা থেকে এত পরিমাণ মাদক এল, কারা তা নিয়ে প্রমোদতরীতে গেলেন- এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক পার্টি থেকে ১০ জনকে আটক করেছিল এনসিবি। টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেপ্তার হন আরিয়ানসহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্ট। আরমানের পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১৩৩০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys