রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মাদক গ্রহণের কথা স্বীকার করলেন শাহরুখ খানের ছেলে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রমোদতরীর পার্টিতে তিনি মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন আরিয়ান।

এনসিবি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছেন আরিয়ান। তিনি জানান, মাদক সেবন করে তিনি ভুল করেছেন। এর আগে কখনও এমন কিছু করেননি তিনি।

জানা গেছে, ইতিমধ্যে ছেলের জন্য বিখ্যাত ভারতীয় আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। বিষয়টির সুরাহার জন্য সতীশের প্রতিনিধিরা এনসিবি কার্যালয়ে গেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন এসব কিছু এখন অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। কোনো মাদকচক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কি-না, তাও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তাও জানার চেষ্টা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

গতকাল শনিবার স্থানীয় সময় রাতে আরিয়ানকে মুম্বাইয়ের কর্ডেলিয়া নামে এক প্রমোদতরী থেকে আটক করে এনসিবি। রোববার সকাল থেকেই তাকে জেরা করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ। কোনো মন্তব্য আসেনি শাহরুখ পরিবারের পক্ষ থেকেও।

আনন্দবাজার বলছে, ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনো প্রবেশমূল্য ছাড়াই ওই পার্টিতে ঢুকেছিলেন আরিয়ান। জেরার মুখে তিনি নিজেই স্বীকার করেছেন এসব কথা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys