রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ই-অরেঞ্জের মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।

রোববার ঢাকা মেট্রোপলটিন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলাটি দায়ের করেন নাসির প্রধান নামে ওই ব্যক্তি।

আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে গুলশান থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দেন।

মামলায় সোনিয়া মেহজাবিন ছাড়া আর যাদের আসামি করা হয়েছে তারা হলেন, সোনিয়ার স্বামী মাসুকুর রহমান, শেখ সোহেল রানা, মো: আমান উল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ, নাজনীন নাহার বিথী ওরফে বিথী আক্তার ও নাজমুল হাসান রাসেল।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য বিক্রির জন্য ই-অরেঞ্জের ওয়েবসাইটে অফার দিয়ে সেসব পণ্যের বিপরীতে অগ্রিম মূল্য নেন। এভাবে বিভিন্ন পণ্য বিক্রির জন্য মোট ৯ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৭৯ টাকা গ্রহণ করে রিসিট দেন আসামিরা। কিন্তু পণ্য ডেলিভারির করতে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। সবশেষ মালিকানা হস্তান্তর হওয়ার কথা বলে সব পণ্য ডেলিভারি স্থগিত করে আসামিরা আত্মগোপন করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys