1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মানিকগঞ্জে করোনা উপসর্গে স্কুলছাত্রীর মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সুবর্ণা ইসলাম রোদেলা নামে এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে রোদেলার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রোদেলা মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লার মেয়ে। সে মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়দা খানম জানান, গত ১৫ সেপ্টেম্বর রোদেলা বিদ্যালয়ে এসে ক্লাস করে। এর পর সে আর স্কুলে আসেনি। তিন দিন আগে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে প্রথমে বাসাতেই চিকিৎসা চলছিল। অবস্থা খারাপ হলে গতকাল তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, মুন্নু হাসপাতালে মেয়েটির সিটিস্ক্যান করা হয়। এতে তার ফুসফুসের ৩০ ভাগে প্রদাহ দেখা দেয়। ওই হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়নি।

এর আগে চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের তিনজন শিক্ষার্থী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফেরধোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys