বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ইতালির রাজনীতিতে ইতিহাস গড়তে চান সাংবাদিক জুমানা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
জুমানা মাহমুদ

ইতালি প্রতিনিধি: বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় প্রজন্মের ইতালীয় নাগরিক জুমানা মাহমুদ দেশটির মূল ধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন। অক্টোবরের শুরুতে অনুষ্ঠিতব্য রোম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তিনি ৭ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে রোম সিটির কাউন্সিলর পদেও তাকে ভোট দেয়া যাবে।

ঢাকায় জন্ম নেয়া জুমানা মাহমুদ ২০০৭ সাল থেকে ইংল্যান্ড ভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে একাধিক টেলিভিশনে কাজ করার পর বর্তমানে তিনি বাংলাদেশের সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী জুমানা মাহমুদ জানান, এখানে প্রবাসী বাংলাদেশীদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

ইতালিতে এই প্রথম কোন বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছে। এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট পেলে আমি ইতিহাস সৃষ্টি করতে পারব। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে এবং ইমিগ্রেশন সমস্যার সমাধানে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তার পিতা হাসান মাহমুদও ব্যবসার পাশাপাশি সাংবাদিকতার সাথেও জড়িত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys