শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

মা হারালেন অক্ষয় কুমার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: মা হারালেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অক্ষয়ের কুমারের মা অরুণা ভাটিয়া। আজ বুধবার সকালে ফেসবুকে মায়ের মৃত্যুর সংবাদ জানান অভিনেতা নিজেই।

ভারতের মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন অরুণা। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মায়ের মৃত্যুর খবর জানিয়ে অক্ষয় কুমার ফেসবুকে লেখেন, আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে শান্তিপূর্ণভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্য জগতে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। আমার অস্তিত্বের শেকড় ছিলেন মা। আমি এবং আমার পরিবার এই বেদনা সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়।

শুটিংয়ের জন্য যুক্তরাজ্যে ছিলেন অক্ষয়। সেখানে ‘মিশন সিন্ডারেলা’র ছবির শুটিং করছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়ে ভারতে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys