রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: সিলেট-কুলাউড়ার ভাটেরায় রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেললাইনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ট্রেনটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রেনটি নিয়ন্ত্রণে আসার আগ পরযন্ত মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। এরপর তাক্ষণিকভাবে স্থানীয়রা মাইক্রোবাসের ৬ যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান মোবাইল বাংলানিউজকে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে চিকিৎসার জন্য আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ওসমানী মেডিক্যাল সূত্র জানায়, হাসপাতালে তিনজনকে আহতাবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। তবে লাবিব (৫) নামে এক শিশু ও ফরিদ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys