1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

পাকিস্তানের গোয়েন্দা প্রধান আফগানিস্তান সফরে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে কাবুল সফরে গেছেন পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা- আইএসআইয়ের প্রধান লে. জেনারেল ফাইজ হামিদ।

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, শনিবার সকালে একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে জেনারেল ফাইজ হামিদ কাবুলে পৌঁছেছেন।

শনিবার তালেবানের নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণা করার কথা ছিল। ধারণা করা হচ্ছে, তালেবানের আমন্ত্রণে সে উপলক্ষেই জেনারেল হামিদ কাবুল সফরে গেছেন।

আফগানিস্তানের জনপ্রিয় নিউজ চ্যানেল টোলোনিউজ জেনারেল হামিদের কাবুল সফরের ছবি প্রকাশ করেছে।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর পদস্থ পাকিস্তানি কর্মকর্তা হিসেবে প্রথম সফরকারী হলেন জেনারেল হামিদ।

সফরকালে আইএসআই প্রধান তার তালিবানি সমকক্ষ নাজিবুল্লাহসহ অন্যান্য তালেবান কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

জেনারেল ফাইজ হামিদের কাবুল সফর সম্পর্কে এর চেয়ে বেশি আর কোনো তথ্য প্রচার করা হয়নি এবং তালেবানের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এদিকে তৃতীয়বারের মতো তালেবানের সরকার গঠনের তারিখ পিছিয়ে গেছে। অনেকেই ধারণা করছে, তালেবানের ভেতর অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং বিষয়টির সমাধানের জন্যই আইএসআই প্রধান কাবুল সফরে গেছেন।

আইএসআই প্রধানের কাবুল সফরের সংবাদ নিয়ে ব্যাপক জল্পনা চলছে। কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন, আফগানিস্তানের ওপর পাকিস্তানের প্রভাব কতটুকু, তা এই সফরের মধ্য দিয়েই বোঝাতে চায় পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys