রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পরী যাকে সোনার পায়েল উপহার দিলেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: চিত্রনায়িকা রাজ রিপা অভিনয় করেছেন ‘মুক্তি’ নামের একটি সিনেমায়। এছাড়াও তাকে দেখা গেছে ‘পোড়ামন ২’-এ। তরুণ এই নায়িকা সম্প্রতি পরীমনির জন্য ন্যায়বিচারের দাবিতে শাহবাগে দাঁড়িয়েছিলেন। সেখানে পরীমনিকে ‘বড় বোন’ বলে সম্বোধন করেন এই অভিনেত্রী।

এদিকে, অবশেষে ২৭ দিনের কারাবন্দীর পর বনানীর বাসায় ফিরেছেন বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরী। আর পরীর সঙ্গে দেখা করতে তার বাসায় যাচ্ছেন অনেকেই। অভিনেত্রী রাজ রিপাও গেছেন গত বৃহস্পতিবার। সেখানে পরীর ভালোবাসা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘পরীমনি আপুকে আমি আগে শুধু নামে চিনতাম। তার সঙ্গে আমার কখনও সামনাসামনি দেখা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল, তাকে আমি সামনাসামনি অভিনন্দন জানাব বা শুভেচ্ছা জানাব।’

রাজ রিপা আরও বলেন, ‘একটা মানুষ এত সুইট হয় কীভাবে! তার কথা, আপ্যায়ন থেকে শুরু করে, আমি তার বাসায় গিয়েছি, তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’

রিপাকে উদ্দেশ করে সেদিন পরীমনি বলেছিলেন, ‘আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস। তুই আমার ছোট বোন’। এ কথা বলে নিজের এক পা থেকে সোনার পায়েল খুলে রিপার পায়ে পরিয়ে দেন।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys