রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

টিকা নিতে গিয়ে পাসপোর্টসহ সর্বস্ব হারালেন প্রবাসী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: দৌলতদিয়া ফেরিঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন চৌগাছার আলমগীর হোসেন (৪৫) নামে এক প্রবাসী শ্রমিক। তিনি চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের বাসিন্দা। সম্প্রতি কুয়েত থেকে ছুটিতে দেশে আসেন তিনি।

আলমগীরের স্ত্রী জানান, তাঁর স্বামী সম্প্রতি ছুটিতে দেশে আসেন। কুয়েতে ফিরতে হলে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক হওয়ায় টিকার দ্বিতীয় ডোজ নিতে ঢাকায় যান। টিকা নেওয়া শেষে রোববার (২২ আগস্ট) বিকেলে একটি পরিবহনে করে চৌগাছায় ফিরছিলেন। দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছে অজ্ঞান পার্টির কবলে পড়েন। তাঁর স্বামীকে অজ্ঞান করে পাসপোর্টসহ নগদ অর্থ লুটে নেওয়া হয়। অজ্ঞান পার্টির কবলে পড়ে পাসপোর্ট খোয়া যাওয়ায় কুয়েতে ফিরতে তিনি এখন সমস্যায় পড়তে পারেন।

জানা গেছে, আলমগীরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় শ্রমিকেরা গোয়ালন্দ মোড় থেকে উদ্ধার করে অজ্ঞাতপরিচয় হিসেবে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে স্থানান্তর করে চৌগাছা হাসপাতালে ভর্তি করানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys