বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক আর নেই

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক, দৈনিক অর্থনীতির সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য জাহিদুজ্জামান ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন জাহিদুজ্জামান ফারুক। এরপর ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্টে অবস্থিত (সুইস স্কুলের বিপরীত) নিজ বাসভবনে গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। ধীরে ধীরে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। এ অবস্থায় আজ তিনি মারা গেলেন।

মৃত্যুকালে জাহিদুজ্জামান ফারুক তার স্ত্রী ও দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন‌। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys