1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

হবিগঞ্জের বাহুবলের যাত্রীবোঝাই বাস খাদে, নারীসহ নিহত ৩

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলের ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি বাস খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় দুই নারীসহ বাস হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন।

ইতোমধ্যে পার্শ্ববর্তী রশিদপুর গ্যাস ফিল্ডের ক্রেন দিয়ে গাড়ির নিচ থেকে লাশগুলো উদ্ধার করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- বাস হেলপার আবু সাঈদ (৩০)। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার মড়ুরা গ্রামে। অন্যজন কমলা বেগম (৩৫)। তিনি একই উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। নিহত অন্য নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ওই নারী সনাতন ধর্মের বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ি টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল।

এ ঘটনায় ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys