1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

খোঁজ নেন না পপি, ভিডিও বার্তায় জানালেন মা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি নাকি তার মায়ের কোনো খোঁজ-খবর নেন না। একটি ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম। তিনি জানান, খোঁজ-খবর তো দূরের কথা তার ভরণ-পোষণের দায়িত্বও পালন করেন না পপি।

ভিডিও বার্তায় অভিনেত্রীর মা বলেন, ‘পপি আমার সাথে থাকে না, আমিও পপির সাথে থাকি না। পপি কোথায় থাকে আমি জানি না। আমি কোথায় থাকি পপি জানে না। পপি বলে, আমাকে সে ভরণ-পোষণ দেয়। সব মিথ্যা। তার বাসায়ও আমি থাকি না।’

তিনি আরও বলেন, ‘২০০৭ সালের পর থেকে পপি আমার সাথে থাকে না। আমি কোথায় আছি, সেটাও জানে না।’

পপির মায়ের এই বক্তব্যের মধ্যে কিছুটা গড়মিল লক্ষ্য করা যায়। কেননা ২০১৯ সালে পপির সুবাদে ‘গরবিনী মা সম্মাননা’ লাভ করেন মরিয়ম বেগম। সে সময় একসঙ্গে তাদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল।

এ বিষয়ে জানতে পপির ফোনে একাধিকবার কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তবে বিভিন্ন সময়ে পপি বলেছেন, তিনি তার মাকে ভীষণ ভালোবাসেন। মায়ের সহযোগিতাতেই তিনি সিনেমার নায়িকা হতে পেরেছেন, এতদূর এগোতে পেরেছেন।

এদিকে, বেশ কিছু দিন ধরেই একেবারে উধাও হয়ে আছেন পপি। সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ফোন কিংবা সরাসরি, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। ঢালিউড পাড়ায় শোনা যায়, বিয়ে করে সংসারী হয়ে গেছেন পপি। রাজধানীর একটি ডিপ্লোমেটিক এলাকায় স্বামীর ফ্ল্যাটে বসবাস করেন তিনি। কিছুদিন আগে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল।

উল্লেখ্য, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। অবশ্য তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কুলি’। তুমুল জনপ্রিয় এই সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকা করে ফেলেন তিনি। এরপর অসংখ্য সফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পপি। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys