সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

এলএসডি ও আইস সেবনের কথা স্বীকার করেছে পরীমনি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি হ্যালুসিনেশন সৃষ্টিকারী লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা ‘এলএসডির’ মতো ভয়ঙ্কর মাদকে আসক্তির কথা স্বীকার করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি নিয়মিত এসব মাদক সেবন করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীমনি র‍্যাব সদস্যদের কাছে এলএসডি ও আইস সেবনের কথা শিকার করেন। বুধবার (৪ আগস্ট) রাতে র‍্যাবের অভিযানে পরিমনির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদসহ ভয়ঙ্কর এই মাদক উদ্ধার হয়।

অভিযানে থাকা র‍্যাবের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে জানিয়েছেন, আমরা যখন তার (পরীমনি) বাড়ির প্রতিটা রুম তল্লাশি করি তখন থরে থরে সাজানো দেশি বিদেশি হরেক রকমের মদের বোতল দেখতে পাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি আর কী ধরনের মাদক সেবন করেন? তখন পরীমনি জানান, তিনি মাঝে মধ্যে ‘এলএসডি’ সেবন করেন। বাসায় আছে কি না জানতে চাইলে তিনি এগুলো (এলএসডি) বের করে দেন।’

র‌্যাব জানায়, অভিযানে বাহিনীর সদস্যরা পরীমনির বাসা থেকে মদ ও এলএসডির পাশাপাশি আইস মাদকও জব্দ করেছে। যেগুলো তিনি সেবন করতেন। এসব মাদকে আসক্তির কারণে তিনি এগুলো কিনে রাখতেন। দুদিন আগেও তিনি এলএসডি সেবন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys