1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

হত্যাচেষ্টা ও মাদক মামলায় কারাগারে চিত্রনায়িকা একা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: গৃহকর্মীকে হত্যার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় করাগারে পাঠানো হয়েছে চিত্রনায়িকা একাকে। রোববার (১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

এর আগে গৃহকর্মী হাজেরা বেগমকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে পুলিশ তার বাসা থেকে পাঁচটি ইয়াবা বড়ি, গাঁজা ও মদ উদ্ধার করে। এ ঘটনায় একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় পৃথক দুটি মামলা হয়।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গৃহকর্মীকে হত্যাচেষ্টার মামলায় একাকে তিন দিন এবং মাদক মামলায় তিন দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে একাকে রিমান্ডে নেওয়ার স্বপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু ও তাপস কুমার পাল। অপর দিকে একার আইনজীবী জামিনের আবেদন করেন।

আদালত দুই পক্ষের বক্তব্য শুনে একাকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় অভিযোগ আনা হয়, গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে কাজ নেন। তিন মাস ধরে তিনি একার বাসায় কাজ করে আসছিলেন। কাজ শেষে গত ৩১ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের টাকা চান। তখন একা টাকা না দিয়ে হাজেরাকে মারপিট করে গুরুতর জখম করেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys