1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘ব্ল্যাক ফাঙ্গাস’ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হলেন নারী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: করোনা পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক নারী। ওই নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে সন্দেহ করছেন চিকিৎসকরা।

জানা গেছে, ওই নারী গত ৩ জুলাই কোভিড আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ছিলেন। সুস্থ হওয়ার পর বাড়ি গিয়ে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানান, ওই নারীর স্বামী পাঁচ দিন আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর ওই নারী অসুস্থ হলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির জানান, বর্তমানে ৬০ বছর বয়সী ওই নারী চমেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার চোখের চারপাশে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা গেছে।

ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বলেন, ‘জরুরির ভিত্তিতে গঠন করা মেডিকেল বোর্ডের মাধ্যমে আমরা ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ বলে ধারণা করছি। তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys