1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইন্টারভিউ ছাড়াই দ্রুত ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবিলায় ইন্টারভিউ ছাড়াই নতুন করে আট হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া হবে। সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‘ডাক্তার-নার্সরা ক্লান্ত হয়ে পড়েছেন। তারা আর কত কাজ করবেন? নতুন চার হাজার ডাক্তার আমরা নিচ্ছি, চার হাজার নার্সও নেওয়া হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে নেওয়া হবে।’

তিনি বলেন, ‘তাদের ইন্টারভিউ আমরা বাদ দিয়েছি। অনুরোধ করেছি, ইন্টারভিউ নেওয়ার দরকার নেই, পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই। তাড়াতাড়ি তাদের কাজে যোগদানের সুযোগ দেওয়া হোক।’

চলমান কঠোর বিধিনিষেধ মানা নিয়ে হতাশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘লকডাউনের চতুর্থ দিন চলছে। রাস্তাঘাটে যেভাবে মানুষ বের হচ্ছে, গাড়িঘোড়া চলছে তাতে আমরা খুবই হতাশ। কারণ তাতে লকডাউন ভাঙছে, তারা নিজেদের ক্ষতি করছে।’

তিনি বলেন, ‘লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি হবে। হাসপাতালে জায়গা হবে না। অর্থনীতি ও উৎপাদনে প্রভাব পড়বে।’

হাসপাতালের ৯০ শতাংশ আসনে রোগী ভর্তি আছে জানিয়ে তিনি বলেন, তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, করে যাব।

বিধিনিষেধ নিয়ে বিকল্প চিন্তা আছে কি না জানতে চাইলে তা নাকচ করে দেন মন্ত্রী। তিনি বলেন, ‘অল্টারনেট প্রস্তাব নেই। লকডাউন মানাতে হবে। লকডাউন মানানোর জন্য যারা দায়িত্বে আছেন, তাদের আরও কঠোর হতে হবে। জরিমানা করা হচ্ছে, জেলেও পাঠানো হচ্ছে। তারপরও লোকে মানছে না। কিন্তু মানাতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys