বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বাইডেনের ব্যর্থতার দায় আমাদের নয় : ফেসবুক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক প্রশ্নের জবাবে বলেছেন, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা নিয়ে ভুল তথ্য মানুষকে হত্যা করছে। এর জবাবে ফেসবুক বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের ব্যর্থতার দায় আমাদের নয়। খবর রয়টার্স।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোসেন গতকাল রবিবার বলেন, আমাদের কাছে থাকা তথ্য বলছে- যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৮৫ শতাংশই টিকা গ্রহণ করেছেন বা টিকা নিতে আগ্রহী। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য ছিল ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে। সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে সেই দায় কোনোভাবেই ফেসবুকের নয়।

প্রসঙ্গত, গত শুক্রবার মহামারী নিয়ে সামাজিক যোগাযোগের ভূমিকা নিয়ে বাইডেন সাংবাদিকদের বলেন, ফেসবুকে ভুল তথ্য মানুষ হত্যা করছে। এখন পর্যন্ত যারা টিকা নেয়নি এখন তারাই আক্রান্ত হচ্ছে, তাদের মাধ্যমেই সংক্রমণের বিস্তার হচ্ছে কিন্তু তারা (ফেসবুক) ভুল তথ্য দিয়ে মানুষকে হত্যা করছে।

সম্প্রতি ফেসবুক বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য বিরূপ সমালোচনার শিকার হয়েছে। কিন্তু মহামারী নিয়ে ভুয়া তথ্য এখনো তেমনভাবে আলোচনায় আসেনি। ফেসবুকসহ কয়েকটি মাধ্যমে কিছু গুজবের কথা শোনা গেছে। এর মধ্যে করোনার টিকা নিলে বন্ধ্যত্বের শিকার হতে পারে। তবে হোয়াইট হাউস বলেছে, প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক অবশ্যই কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু তারা আরও কিছু করতে পারত।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys