1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ঈদের দিন বৃষ্টি হতে পারে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা আগামী বুধবার। ঈদের দিন সকালের দিকে রোদ থাকলেও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকাল ৭টার দিকে ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানাতে গিয়ে এ তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার।

তিনি বলেন, এখন বর্ষাকাল। প্রতিদিনই দেশের অধিকাংশ স্থানে কমবেশি বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনও বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ হিসাবে ঈদের দিনও বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এখন পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিতে ঈদের দিন রোদ ও বৃষ্টি উভয়ের দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদ জানান, ঈদের আগেরদিন ও ঈদের দিন বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় সকালের দিকে রোদের দেখা মিলতে পারে। এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আজ দুপুরের দিকে আবহাওয়া অফিস আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys