1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ফ্রান্সের ফেনী সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

পলাশ খান: জাঁকজমক আয়োজন আর আনন্দ উৎসবের সাথে ফ্রান্সের ফেনী সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।

গত রোববার ফ্রান্সের প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যমন্ডিত লূ তুকে সমুদ্রসৈকতে এ বনভোজন সম্পন্ন হয়।

ফ্রান্স প্রবাসী শতাধিক ফেনীবাসী এ বনভোজনে অংশগ্রহণ করেন। বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে দেশীয় খাবার পরিবেশন করা হয়।

বিকেলে সমুদ্রপাড়ে আয়োজন করা হয় খেলাধুলা ও রেফেল ড্র’র‌।

পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুরাও আনন্দদায়ক খেলাধুলায় অংশগ্রহণ করে।

রেফেল ড্র’র‌ আকর্ষণীয় পুরষ্কার ছিল আইমান জিএসএম’র সৌজন্যে প্যারিস- ঢাকা-প্যারিস বিমান টিকেট।

পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কুতুবউদ্দিন জিকু সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল মামুন ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বেলায়েত মেম্বার, মাঈনুদ্দিন খোকন, মোঃ মজনু, খান মনির উল্লাহ,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ,সহ-সভাপতি রেজাউল করিম মাসুদ,সহ সভাপতি সাইফুর রহমান বিপুল, যুগ্ম সম্পাদক আসিফুল হাসান, প্রচার সম্পাদক সাফায়েত জামিল , দপ্তর সম্পাদক মাসুদ আল আজাদ, মোঃ ওসমান গনি প্রমুখ।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আর ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন’র প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys