1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয়ে প্রতারণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে অর্থ দাবি করায় গিয়াস উদ্দিন কবির (৩৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমর (সিটিটিসি) ইউনিট।

রোববার (১১ জুলাই) ভোরে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানান, সম্প্রতি অজ্ঞাত প্রতারক একটি চক্র বেশকিছু হোয়াটসঅ্যাপ ও মোবাইল নম্বর থেকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে।

ভুয়া পরিচয়ে বন ও পরিবেশ মন্ত্রী, বিভিন্ন জেলা প্রশাসক এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের কাছে টাকা দাবি করে। এ চক্রটি কুমিল্লা জেলার অ্যাডভোকেট কামাল হোসেনের কাছ থেকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় দিয়ে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

চক্রটি প্রতারণার অংশ হিসেবে মন্ত্রী এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে কখনও ভয়েস কল বা কখনও মেসেজের মাধ্যমে টাকা দাবি করে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির চাকরি বা বদলির প্রলোভনে টাকা দাবি করে। কেউ অজ্ঞাত ব্যক্তির কথা মতো টাকা দিতে অস্বীকার করিলে সে ভিকটিমকে ভয়ভীতি ও সামাজিকভাবে মানসম্মান ক্ষুণ্ন করবে বলে হুমকি দিতো। অনেকে মানসম্মানের আশঙ্কায় টাকা দিতো। এ অভিযোগের ভিত্তিতে ওই চক্রটিকে শনাক্ত করে কুমিল্লা থেকে গিয়াস উদ্দিন কবিরকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

সিটিটিসির এ কর্মকর্তা জানান, গ্রেফতার গিয়াসের কাছ থেকে মোবাইল ও সিম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে পল্টন থানায় একটি মামলা (নম্বর-১১) দায়ের করা হয়েছে। এ মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys