সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা: শনাক্তে নতুন রেকর্ড ১১ হাজার ৫২৫ জন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জনের, যা দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। এর আগে গতকাল সোমবার করোনায় ১৬৪ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এখন পর্যন্ত এটাই করোনায় মৃত্যুর সবোচ্চ রেকর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনের। করোনায় মারা গেছেন ১৫ হাজার ৩৯২ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys