1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শিশু গৃহকর্মীকে নির্যাতন: স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর তোপখানা রোডে ১২ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আইনজীবী নাহিদ ও তার স্বামী তানভির আহসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন গৃহকর্মীর বাবা শহিদ মিয়া। মামলা নম্বর ৪ (৭) ২১। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান।

মামলার নথি থেকে জানা গেছে, নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীকে অভাবের তাড়নায় তার দরিদ্র বাবা-মা রাজধানীর তোপখানা রোডে একটি বাসায় গৃহকর্মীর কাজে দিতে বাধ্য হয়েছেন। সেখানে সে নয় মাস ধরে কাজ করছিল। প্রায় প্রতিদিনই তাকে নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী মিলে মারধর করেন। গৃহকর্মীর চোখের নিচে আঘাতের চিহ্ন, হাতে গুরুতর জখম রয়েছে। তার পশ্চাৎদেশের উভয়পাশে মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

মামলায় আরও বলা হয়, মেয়েটির শরীরে নির্যাতনের আঘাতের চিহ্নসহ কিছু ছবি গত শনিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে দ্রুত সহযোগিতা ও আইনি ব্যবস্থার আকুতি জানান এক প্রতিবেশী। বিষয়টি পুলিশের নজরে এলে শনিবার রাতে তাদের আটক করা হয়

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys