1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

পেনাল্টি মিস করে সমার্থকদের কাছে এমবাপের দুঃখপ্রকাশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

নিউজ ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। গত আসরে পর্তুগালের বিপক্ষে ফাইনালে রানার আপ হলেও এবার আসরের শেষ ষোল থেকে বিদায় নিতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। উত্তেজনাময় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের পেনাল্টি মিসের খেসারত হিসেবে বিদায় নিতে হয় ফ্রান্সকে।

ক্যারিয়ারের শুরু থেকে সাফল্যমণ্ডিত এমবাপে। ২০১৮ সালে ফ্রান্সের জার্সি গায়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। ক্লাব ফুটবলেও তার দ্বৈরথ নজর কেড়েছে সবার। এত সাফল্য যার এবার তার ছোট ক্যারিয়ারের সঙ্গী হলো হতাশা। দলের প্রয়োজনের সময় গোল করতে না পারার কষ্ট পোড়াচ্ছে এমবাপেকে। এমন মিসের জন্য ভক্ত সমার্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এমবাপে তার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে খোলা চিঠি দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘চিত্র বদলে দেওয়া এখন কঠিন। বাদ পড়ার কষ্ট প্রবল, আমরা লক্ষ্য অর্জন করতে পারিনি। এই পেনাল্টির জন্য আমি দুঃখিত। দলকে সহায়তা করতেই চেয়েছিলাম আমি, কিন্তু ব্যর্থ হয়েছি। ঘুমানো কঠিন হবে এখন। তবে যে খেলাটাকে এত ভালোবাসি, দুর্ভাগ্যজনকভাবে সেখানে এমন উত্থান-পতন থাকেই।’

তিনি আরও লিখেছেন, ‘আমি জানি, সমর্থকরা হতাশ। তারপরও তাদেরকে ধন্যবাদ জানাতে চাই সমর্থনের জন্য ও সবসময় বিশ্বাস রাখার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পরের লড়াইয়ের জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসা। সুইজারল্যান্ডের জন্য অভিনন্দন ও শুভ কামনা।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys