মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বেবি বাম্পের ছবি পোস্ট করে কী লিখলেন নুসরাত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১

নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই আলোচনার শিরোনামে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। চলতি বছরের সেপ্টেম্বরেই মা হতে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। এবার নিজের বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। ছবির ক্যাপশনে লিখেছেন ‘উদারতা সব বদলে দেয়’।

ছবিতে বেশ উৎফুল্ল দেখাচ্ছে নুসরাতকে। গোলাপি চাদরে ইষৎ স্ফীত পেট ঢেকে রেখেছেন তিনি। তার চেহারায় মাতৃত্বের ‘গ্লো’ ফুটে উঠেছে। নুসরাতের বিশ্বাস একদিন উদারতাই সব বদলে দেবে। হয়তো সেই বার্তাই ছবির ক্যাপশন দিয়েছেন তিনি।

নুসরতের মাতৃত্বের খবর প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে অজস্র মিম তৈরি হয়। তার সম্পর্ক, তার মাতৃত্ব, জীবন এই মুহূর্তে মিম ক্রিয়েটারদের প্রিয় বিষয়। তার এই পোস্টও নেতিবাচক মন্তব্য থেকে রক্ষা পায়নি। কেউ জিজ্ঞেস করেছেন, ‘বাচ্চাটা কার?’ কেউ লিখেছেন,’অকৃতজ্ঞ হয়ে কী পেলেন?’ কারও আবার প্রশ্ন, ‘আপনার মধ্যে কোন ধরনের উদারতা আছে?’

২০১৯ সালের ১৯ জুন, তুরস্কে ঘটা করে নিখিল জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নুসরাত জাহান। প্রথমদিকে নুসরাত-নিখিলের সুখী দাম্পত্যের ছবি নজরে এলেও বিয়ের দেড় বছরের মাথাতেই সেই সংসার ভেঙে যায়। নুসরাত টালিউড নায়ক যশ দাশগুপ্তের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান বলে গুজব ওঠে। নিখিল জানিয়ে দিয়েছেন তিনি নুসরাতের সন্তানের বাবা নন। অবশ্য নুসরাতের মা হওয়ার খবরে মুখ খোলেনি যশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys