1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রাক্তন স্বামীকে ভুলতে পারছেন না মাহি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১

নিউজ ডেস্ক: সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা মাহিয়া মাহি তার সংসার ভাঙনের ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।

সেসময় মাহি ও তার স্বামী পারভেজ মাহমুদ অপু জানান, তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে। তবে মাহি একাধিকবার দাবি করেন, সংসার টিকিয়ে রাখার জন্য বহু চেষ্টা করেছেন তিনি। এমন কি এখনও অপুকে ভুলতে পারছেন না তিনি। আজ এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন অগ্নি কন্যা’খ্যাত এই চিত্রনায়িকা।

বিকেলে মাহি তার ফেসবুকে অপুর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। আর ক‌্যাপশনে লিখেছেন, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না।’

উল্লেখ্য, ২০১৬ সালের সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। সম্প্রতি তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। যদিও তাদের সংসারে বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys