রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

পরীমণিকে ধর্ষণচেষ্টার আসামি নাসিরের বাসায় নিয়মিত ডিজের আসর বসতো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

নিউজ ডেস্ক: চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুনুর রশিদ জানান, নাসির উদ্দিনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নাসির উদ্দিনের বাসা থেকে বিদেশি মদ, বিয়ার, ইয়াবা উদ্ধার করা হয়।

হারুনুর রশিদ আরও জানান, নাসির উদ্দিনের বাসায় নিয়মিত ডিজে পার্টির আসর বসতো। আমরা তার বাসা থেকে ডিজে পার্টির কয়েকজনকে আটক করেছি।

এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার (১৪ জুন) সাভার থানায় একটি মামলা দায়ের করেন পরী। এতে নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম আজ সোমবার গণমাধ্যমকে তা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys