মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ওয়াশিংটনে ভ্যাকসিন নিলে মিলছে গাঁজা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা নেয়ার জন্য মানুষকে উৎসাহিত করতে এবার তালিকায় যোগ হয়েছে গাঁজা। হ্যা, সত্যিই তাই। সোমবার করোনার টিকা নেয়ার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লাইসেন্সধারী খুচরা গাঁজার বিক্রেতাদের এই অনুমতি দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক গ্রাহক যারা কোনো ইন-স্টোর ভ্যাকসিনেশন ক্লিনিকে টিকা নিয়েছেন তাদেরকে এখন একটি নির্দিষ্ট পরিমাণ গাঁজা দেয়া যাবে।

সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে- সোমবার ওয়াশিংটন স্টেইট লিকোর অ্যান্ড ক্যানাবিজ বোর্ড (এলসিবি) এই ঘোষণা দিয়েছে। এলসিবি এই অফারের নাম দিয়েছে, ‘জয়েন্ট ফর জ্যাবস।’ আগামী ১২ জুলাই পর্যন্ত ২১ বছরের বেশি বয়সী প্রাপ্ত বয়স্কদের জন্য উক্ত অফার জারি থাকবে।

টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিনামূল্যে বেসবল খেলার টিকিট, বিনামূল্যে বিয়ার বা ডোনাট ইত্যাদি লোভ দেখিয়ে তাদের টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys