মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশ মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদের আয়োজনে প্যারিসে লোকনাথ বাবার পূজা অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

নিউজ ডেস্ক: বাংলাদেশ মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদের আয়োজনে প্যারিসে লোকনাথ বাবার পূজা অনুষ্ঠিত হয়েছে ।

মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বহ্মচারী বাবার ১৩১ তম তিরোধান দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদের আয়োজনে প্যারিসে লোকনাথ বাবার পূজা অনুষ্ঠিত হয়। করোনার বিধিনিষেধের কারণে সংগঠনের সহ-সভাপতি পলাশ দাশ’র বাসায় সীমিত পরিসরে এই পূজা অনুষ্ঠিত হয়।

পূজায় প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী হিন্দু ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় তারা নিজেদের সুখ-শান্তির পাশাপাশি দেশের উন্নতি সমৃদ্ধি ও করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তি দানের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ।

পূজা আয়োজন সংশ্লিষ্টরা হলেন সংগঠনের সভাপতি লক্ষণ শর্মা, সিনিয়র সহ-সভাপতি রিপন মজুমদার, সহ-সভাপতি পলাশ দাস, সুশান্ত সরকার, সাধারণ সম্পাদক তপন দাস, সহসাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মানব বালা, কোষাধক্ষ্য রাজীব দত্ত, প্রচার সম্পাদক পলাশ বারৈ,সহ প্রচার সম্পাদক লাপোশ বারৈ, উপদেষ্টা নব মজুমদার, সঞ্জয় বনিক, হিমেল চক্রবর্তী , গবিন্দ বিশ্বাস, সঞ্জয় কুমার, সুজন মালাকার, হিটু বাগচি, সঞ্জয় সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys