1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রধান শিক্ষককে পেটানো সেই দপ্তরি আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

নিউজ ডেস্ক: শ্রেণীকক্ষ খুলে পরিষ্কার করতে বলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধান শিক্ষককে পেটানো দপ্তরি রাকিবকে আটক করা হয়েছে।

শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মনসুর আলম বলেন, এ ঘটনা জানার পর অপরাধীকে দ্রুত আটকের নির্দেশ দেয়া হয়। রাতে সেই দপ্তরি কাম প্রহরীকে আটক করেছে পুলিশ। রাকিব অস্থায়ী ভিত্তিতে কাজ করতো। তাকে কর্মস্থল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু ঘটনাটি দিবালোকে ঘটানো হয়েছে, তাই এ বিষয়ে তদন্ত করার প্রয়োজন নেই। অপরাধী বর্তমানে পুলিশের কাছে বন্দি রয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা খানম স্কুলে ডাকেন দপ্তরি রাকিবকে। রাকিবকে ডেকে তিনি শ্রেণীকক্ষ পরিষ্কার করতে বলেন। কিন্তু রাকিব সরাসরি ক্লাসরুম পরিষ্কার করতে অপারগতার কথা জানান। বন্ধে কোনোরকম কাজ করতে পারবে না বলে উত্তর দেন তিনি। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষক নিলুফার মাথায় ঘুষি মেরে বসেন রাকিব। এসময় রাকিবের ভাই এসে প্রধান শিক্ষককে গালাগালি করেন।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বাংলাদেশ জার্নালকে বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিতকারী দপ্তরী রাকিব খানকে রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আলমগীর মুহাম্মদ মনসুরুল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys